সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা | চ্যানেল খুলনা

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরা সদর উপজেলার পাতুড়িয়া, বাগবাড়িয়া ও আড়পাড়া গ্রামে অবস্থিত ১১টি ইটভাটায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাফাত আল মেহেদী ও আমিনুল ইসলাম।অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা সহায়তা প্রদান করেন।অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মোট ২৫,১০,০০০ (পঁচিশ লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় প্রসিকিউশন দাখিল করেন শোয়াইব মোহাম্মদ শোয়েব, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, মাগুরা।

অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘন করা হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।