সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মেঘনা আলম | চ্যানেল খুলনা

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মেঘনা আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মেঘনা আলম। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য। যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান।

মেঘনা আলম বলেন, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে তিনি এগিয়ে এসেছেন।

তিনি বলেন, বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

তিনি বলেন, এ ছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।

জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, (গোসল ও ব্রেস্টফিডিং করার, বাচ্চার ডায়াপার চেঞ্জ করার জায়গা) ও কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী বা পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিচ্ছন্ন থাকার সুযোগ পান।

এ ছাড়াও বেশকিছু প্রতিশ্রুতি দিয়ে মেঘনা আলম বলেন, এই কারণেই মেঘনা আলম এমপি হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে, আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।