সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল আটক | চ্যানেল খুলনা

শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার সময় যশোরের রেলগেট এলাকায় তার নিজবাড়ি থেকে আটক করা হয়।

আটক আকুল হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগষ্ট ২০২৪ আওয়ামীলীগ সরকার পতনের পরবর্তী সময় থেকে পলাতক থাকার পর অস্ত্র মামলায় হাজিরা দিতে সে এলাকায় অবস্থান করছিল।

আটককৃত আকুল হোসেন বেনাপোল মেয়র মার্কেটে মারামারি মামলার ১ নম্বর আসামি।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আকুল হোসেন এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকুল হোসেনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।