সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মোহাম্মদপুরে মা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার, গৃহপরিচারিকাকে সন্দেহ | চ্যানেল খুলনা

মোহাম্মদপুরে মা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার, গৃহপরিচারিকাকে সন্দেহ

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসা থেকে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসার সাত তলা থেকে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

লায়লা আফরোজ উত্তরা সানবিম স্কুলের শিক্ষক ছিলেন, তার স্বামীর নাম এ জেড আজিজুল ইসলাম। নাফিসা এই দম্পতির মেয়ে। তারা ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি।’

পুলিশ জানায়, গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।