সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোনাডাঙ্গায় এস এন প্যালেস ১২ এর কাজের উদ্বোধন | চ্যানেল খুলনা

সোনাডাঙ্গায় এস এন প্যালেস ১২ এর কাজের উদ্বোধন

খুলনা মহানগরের সোনাডাঙ্গায় এস এন ডেভেলপারস কোম্পানি লিমিটেডের চলমান আবাসন প্রকল্পের আওতায় ১২তম প্রকল্প ‘এস এন প্যালেস ১২’ এর নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ আসর নগরের সোনাডাঙ্গা আবাসিকের ৩য় ফেইজে এ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। নির্মাণ কাজের উদ্বোধন করেন এসএন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মো. জুয়েল ও ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর মো. মাসুম বিল্লাহ, ডাইরেক্টর মো. মোহাইমিন, ম্যানেজার নিউটন শেখ, ফ্লাট ক্রেতারা ও এস এন ডেভেলপারস লিমিটেডে পরিবারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

উদ্বোধন শেষে এস এন ডেভেলপারস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন বলেন, বহুদিনের নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম আর দায়িত্ববোধের সমন্বয়ে এস এন ডেভেলপারস লিমিটেড গ্রাহকদের স্বপ্নের ঠিকানা গড়ে তোলে। প্রতিটি প্রকল্পের মান বজায় রেখে নির্ধারিত সময়ে হস্তান্তরের যে অঙ্গীকার, তা রক্ষা করতে প্রতিষ্ঠানটি সবসময় দৃঢ় আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বৃদ্ধার লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎৬ বছরে শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের নির্মাণকাজ

খুলনায় আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।