সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে ৫৬ লাখ টাকার ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক | চ্যানেল খুলনা

যশোরে ৫৬ লাখ টাকার ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল সড়কের রয়কোটা বাজার এলাকা থেকে ৩২০ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (৫ নভেম্বর) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল অভিযান চালিয়ে ওসমান গনিকে (৩০) আটক করে। ওসমান গনি যশোর সদরের বারান্দিপাড়া গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, আটক ওসমান গনির প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানায়, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিলো।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা ও আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এবং স্বর্নের চালানটি যশোর ট্রেজারী শাখায় জমা করা হয়েছে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশইনের অভিযোগ, বেনাপোলে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের

যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।