সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জন্মদিনে ‘কিং’-এর ঝলক দেখালেন শাহরুখ খান | চ্যানেল খুলনা

জন্মদিনে ‘কিং’-এর ঝলক দেখালেন শাহরুখ খান

প্রত্যেক জন্মদিনে কোনো না কোনোভাবে দর্শকদের চমকে দেন শাহরুখ খান। ৬০ তম জন্মদিনেও যেনো তার ব্যতিক্রম ঘটলো না। বিশেষ এই দিনে ভক্তদের জন্য প্রকাশ হলো শাহরুখের বহু প্রতিক্ষিত সিনেমা ‘কিং’-এর টিজার।

আজ দুপুরে মুম্বাইয়ের মান্নতের বাইরে যখন জমেছে হাজারো মানুষের ভিড়। ঠিক এমন সময় অনলাইনে আসে ১ মিনিট ১৩ সেকেন্ডের সেই ভিডিও। সামাজিক মাধ্যমে টিজার শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।’

টিজারের শুরুতেই শাহরুখের ভয়েসওভার, ‘কতটা খুন করেছি মনে নাই। ভালো লোক না খারাপ লোক-কখনো জিজ্ঞেস করিনি।’ এই সংলাপেই যেন ফিরে এলো ‘ডন’, ‘রইস’ আর ‘জওয়ান’-এর সেই পুরোনো দাপট।

ফার্স্ট লুকে ধরা দিয়েছেন একদম নতুন রূপে-সাদা চুল, দাড়ি, তীক্ষ্ণ দৃষ্টি, গাঢ় স্টাইল। টিজার দেখে ভক্তদের ধারণা, ‘কিং’ হতে যাচ্ছে পূর্ণাঙ্গ অ্যাকশন সিনেমা, যেখানে থাকবে থ্রিল আর দৃঢ় অ্যাটিটিউডের রাজত্ব।

পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ ও ‘ওয়ার’ দিয়ে বাজিমাত করেছেন। এই সিনেমাতে শাহরুখের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং প্রথমবার বড় পর্দায় দেখা যাবে সুহানা খানকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।