সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট | চ্যানেল খুলনা

খুলনায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

খুলনা নগরের বাসা দেখার কথা বলে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে এক প্রতারক চক্র। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ হাসান রাসেল (২৯), মারিয়া আক্তার মুন্নি (১৯) ও কলি পান্ডে (৪৫)।

পুলিশের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় চয়ন কুমার মণ্ডল নামের এক ব্যক্তি ফেসবুকে বাসাভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপনের সূত্র ধরে গতকাল শুক্রবার বিকেলে এক পুরুষ ও দুই নারী বাসা দেখতে গিয়ে চয়নের স্ত্রী প্রতিমা মণ্ডলকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলেন। পরে তাঁকে বেঁধে রেখে ঘর থেকে ৬২ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তাঁরা।

ঘটনার পর চয়ন মণ্ডল খুলনা সদর থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে খানজাহান আলী রোডের একটি বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি পিস্তলসদৃশ লাইটার, তিনটি মোবাইল ফোনসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা লুটের কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।