সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েট কর্মচারীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ | চ্যানেল খুলনা

কুয়েট কর্মচারীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে খুলনা মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

শেখ লিটুর বাড়ির সিসি টিভি ফুটেজে দেখা গেছে, চারটি মোটরসাইকেলে করে এসে মাথায় হেলমেট পরিহিত কয়েকজন যুবক বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাঁড়ায়।

এর মাঝে কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে প্রধান ফটকের ওপর দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে তারা প্রধান ফটকের পাশে থাকা বাতিতে আঘাত করে এবং সিসি টিভি ক্যামেরা বরাবর গুলি করে। এ সময় দুইজন পথচারীকে দ্রুত ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায়। গুলি ছোঁড়ার পর পরই দ্রুত স্থান ত্যাগ করে।

দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্ৰেপ্তারে অভিযান শুরু হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।