সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নগরীর খানজাহান আলী থানাধীন আটরাগিলাতলা মাতমদাঙ্গা এলাকার ল্যাটেক্স প্লান্টের পেছনে রেলের কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয়রা কালভার্টের নিচে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, নিহত যুবকের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। বাম চোয়াল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে।

এ সময় পিবিআই খুলনার ৫ সদস্যের একটি টিম ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. তুহিনুজ্জামান বলেন, দুপুর ১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রেলের কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করি। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।