সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি | চ্যানেল খুলনা

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ১৪ জনকে আটক করেছে বিজিবি। আজ রোববার সকালে তাদের আটক করা হয়। এদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও মাদারীপুর জেলায়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আজ বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু নারী, পুরুষ, শিশু অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে- এমন তথ্য আসে বিজিবির কাছে। সেই তথ্যের ভিত্তিতে সীমান্তের খোশালপুর এলাকা থেকে ৪ জন নারী, ২ জন শিশু ও একজন পুরুষকে আটক করা হয়। অপরদিকে একই সময় সীমান্তের হুদাপাড়া গ্রামের মাঠ থেকে ৩ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।