সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার | চ্যানেল খুলনা

বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। আজ বাগদানের খবরটি তানজীব সারোয়ার নিজেই নিশ্চিত করেছেন। খবরটি জানানোর পর থেকেই অভিনন্দনে ভাসছেন ‘মেঘও মিলনে’ খ্যাত এই গায়ক।

সানজিদা রহমান ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

তানজিব সারোয়ার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম।’

২০১১ সালে তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায়। ২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ।’

২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী।’অ্যালবামটির সব গানের গীত-সুর করেছেন তানজীব সারোয়ার নিজে। গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার, তানজীব সারোয়ার।

এ ছাড়া ‘মিথ্যা শিখাইলি’, ‘চলনায়’সহ অ্যালবামটির কয়েকটি গানের ভিডিও চিত্র ইউটিউবে প্রকাশ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।