সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে সুমন্ত বৈদ্য’র স্মৃতিচারণ সভা ও অন্নদান অনুষ্ঠান সম্পন্ন | চ্যানেল খুলনা

চিতলমারীতে সুমন্ত বৈদ্য’র স্মৃতিচারণ সভা ও অন্নদান অনুষ্ঠান সম্পন্ন

বাগেরহাটের চিতলমারীতে সুব্রত বৈদ্য ঠাকুরের স্বর্গীয় পিতা সুমন্ত বৈদ্য’র শ্রাদ্ধত্তোর স্মৃতিচারণ সভা ও অন্নদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার শান্তিপুর গ্রামের বৈদ্যবাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অন্নদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ সভায় ১১ খান সমাজ প্রধান সুদাস ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সমাজ পতি মনোরঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, অর্চণা বড়াল ঝর্ণা, সমাজপতি সুনীল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা প্রফুল কুমার ম-ল, আইনজীবী খোকন চন্দ্র ম-ল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, বিশিষ্ট সমাজ সেবক অজিত কুমার ম-ল, পরিমল হীরাসহ বিভিন্ন এলাকার সমাজ প্রধানগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্মৃতিচারণ সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ৪ খান সমাজের সাধারণ সম্পাদক অবনী মোহন বসু ও সমাজ সেবক প্রমথ রঞ্জন বাইন। স্মৃতিচারণ শেষে অন্নদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুই সহস্রাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।