সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
| চ্যানেল খুলনা

আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সাড়ে চার হাজার বোতল দেশি-বিদেশি মদসহ ৬৫টি ওয়াকিটকি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ওয়াকিটকি ছাড়াও বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক আবু হানিফ মােহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে একটি টিম এক অভিযানে ওইসব পণ্য জব্দ করেছে। শুক্রবার (১৯ মার্চ) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শুল্ক গোয়েন্দা জানায়, ১৮ মার্চ রাত ৯টায় রাজধানীর কদমতলীর নিউ জুরাইন রোডে অবস্থিত আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টে শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ মােহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানে ইলেক্ট্রনিক পণ্য পরিদর্শন ও গণনা করার পাশাপাশি আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টের বার পরিদর্শন করা হয়। অভিযানের সময় বারে উপস্থিত ক্রেতাদের কাছে পারমিট দেখতে চাইলে কেউ তা দেখাতে পারেননি এবং সেখানে কোনাে বিদেশিও উপস্থিত ছিলেন না।

অভিযান চলাকালে বারের বিভিন্ন স্থান থেকে ৪৯৫ বোতল হুইস্কি, ১৬২ বোতল ভদকা, ৭ বোতল ড্রাই জিন, ৩ হাজার ৭৬৮ ক্যান বিয়ারসহ মােট চার হাজর ৪৩৩ বোতল ও ক্যান দেশি-বিদেশি মদ জব্দ করা হয়। কাস্টমস আইন অনুযায়ী এ বিষয়ে বিভাগীয় মামলা দাযের করার বিষয়টি প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।