সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে: মঞ্জু | চ্যানেল খুলনা

খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘আজ বন্দি গণতন্ত্র ছটফট করছে। সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে এদেশের গণতন্ত্রকামী মানুষের আশা-উদ্দীপনার উৎস গৃহবন্দি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে হবে। তার নেতৃত্বেই ফিরে আসবে মানুষের স্বাধীনতা তথা গণতন্ত্র।’ বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে সদর থানার ট্যাংক রোডস্থ জামে মসজিদ মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি আরও বলেন, ‘আজ গণতন্ত্রবিহীন, মানবতাহীন নির্মম এই রাষ্ট্রে জিয়া অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ, এদেশ এখন গণতন্ত্রশূন্য, দুর্বল স্বাধীনতা-সার্বভৌমত্ব। সংগ্রাম গণতন্ত্রের জন্য, সংগ্রাম স্বাধীনতার জন্য, সংগ্রাম মুক্তির জন্য, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এটাই হোক আমাদের অঙ্গীকার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর পরিশ্রম করছেন বিদেশের মাটিতে থেকেও। আমরা আশা করবো, তার এই পরিশ্রম সফল হবে ইনশাআল্লাহ ।’

এসময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মো. মাহবুব কায়সার, মেহেদী হাসান দিপু, জালু মিয়া, গিয়াসউদ্দিন বনি, ইউসুফ হারুন মজনু, শরিফুল ইসলাম জোয়াদ্দার জলি, হাসানুর রশিদ মিরাজ, নাজির উদ্দিন নান্নু, বদরুল আনাম খান, আফসার উদ্দির মাস্টার, ইশহাক তালুকদার, ওহেদুর রহমান দিপু, আসলাম হোসেন, তৌহিদুর রহমান খোকন, সাইমুন ইসলাম রাজ্জাক, সিরাজুল ইসলাম লিটন, কেএম মাহবুব আলম, রোকেয়া ফারুক, লোকমান হাকিম, তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম সাগর, রবিউল ইসলাম, মুসফিকুর রহমান অভি, সাজ্জাত হোসেন জিতু, রাজিবুল আলম বাপ্পী, হোসাইন ইসলাম, সালাউদ্দিন নান্নু, সোহাগ হোসেন প্রমুখ। এদিকে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির গৃহিত দু’দিনের কর্মসূচির শেষদিনে দুপুর ২টায় খালিশপুর থানার মুজগুন্নি নেছারিয়া কামিল মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাত হোসেন তোতন, নিয়াজ আহমেদ তুহিন, ম শ আলম, আবুল কালাম জিয়া, আহসান উল্লাহ বুলবুল, জহর মীর, কাজী আব্দুল লতিফ, কাজী শাহনেওয়াজ নীরু, শেখ জাকির হোসেন, কাজী ফজলুল কবির টিটু, রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান মনি, কাজী শামীম, গোলাম মোস্তফা ভুট্রো, আব্দুস সালাম, আসিফ ইকবাল, মাহবুব হোসেন বাবলু, ইজ্জত আলী, আলী আফসার, জাকির হোসেন, আব্দুল আলিম, সোহরাব মল্লিক প্রমুখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।