সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৯ মাসে কী অর্জন করেছেন, জানালেন প্রেস সচিব | চ্যানেল খুলনা

৯ মাসে কী অর্জন করেছেন, জানালেন প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কী অর্জন করেছেন, তা তুলে ধরেছেন প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন প্রেস সচিব শফিকুল আলম।সেখানে লিখেছেন, ‘গত নয় মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে।গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা।এর তিন দিন পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান সাংবাদিক শফিকুল আলম, ওই সময় যিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান ছিলেন।

শফিকুল আলম দুই দশক ধরে এএফপিতে কাজ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

সালমানের স্টুডিও ভাঙচুর: চাঁদাবাজির অভিযোগ ঢালাও, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর

ফারাক্কার প্রভাবে ভরাট হচ্ছে দক্ষিণ-পশ্চিমের নদী-খাল: বন প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহে পুলিশের আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি

হামের মধ্যে ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনা হচ্ছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।