সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৬০-এ তার বসন্ত আরও তুঙ্গে, দিলেন চমক | চ্যানেল খুলনা

৬০-এ তার বসন্ত আরও তুঙ্গে, দিলেন চমক

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট ৬০ বছর পূর্ণ করলেন। জন্মদিনের এক ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন করে মুম্বাইয়ের পাপারাৎজি পরিবার। আর সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির। যদিও পাপারাৎজিকে তিনি অনুরোধ জানান, যেন প্রেমিকার ছবি তোলা না হয়। কী করেন আমিরের প্রেমিকা?

তার নাম গৌরী স্প্রাট। তিনি আদতে একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী। আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী। প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন আমির ও গৌরী। লন্ডন থেকে পড়াশোনা করেছেন।

আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা জানান, ২৫ বছর আগে দুজনের দেখা হয়েছিল এবং মাঝখানে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাঁদের আবার যোগাযোগ হয়।

আমির বলেন, ১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, ‘দেখুন, কেমন আপনাদের কিছুই টের পেতে দিইনি!’ অভিনেতা আরও জানান যে গৌরীকে তিনি শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালে আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। এই সুপারস্টারের দুই সংসারে তিন ছেলেমেয়ে রয়েছে। যাদের মধ্যে এরই মধ্যে বড় ছেলে জুনাইদ খানের বলিউডে অভিষেক হয়েছে। সূত্র : জি নিউজ

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।