সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিডিবি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা | চ্যানেল খুলনা

৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিডিবি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ রবিউল হোসাইনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সংস্থার দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ কালাম বাদী হয়ে এ মামলা করেন।
এজাহারের তথ্য মতে, রবিউল হোসাইন ২০১০ সালের মার্চে পিডিবির দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক হিসেবে যোগদান করে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে দিনাজপুরের বাংলাদেশ কমার্স ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০টি হিসাব খুলে এফডিআর, এমএসডি, এমটিডি ও সঞ্চয়ী হিসেবে ৪ কোটি ২১ লাখ ৯২ হাজার ১৮০ টাকা জমা করেন। পরে তা অন্যত্র সরিয়ে নেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২) ও (৩) ধারায় এজাহার রুজু করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশ হেফাজতে

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

বিরিয়ানি খাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক পলাতক

আবাসিক ভবনে ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।