সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৩ চমক নিয়ে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা | চ্যানেল খুলনা

৩ চমক নিয়ে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে তিন চমক রয়েছে। যুক্ত হয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

এর আগে গত ৪ জানুয়ারি সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টেস্টের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের দুই ক্রিকেটার শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনকে রাখা হয়।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর বিপক্ষে মাত্র ৪২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নির্বাচকদের নজরে পড়েছিলেন পারভেজ।

কিন্তু কুঁচকির পুরোনো ব্যথাটা মাথাচাড়া দিয়ে ওঠায় আপাতত বিশ্রামে আছেন তিনি। যে কারণে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।

হাতের ইনজুরি কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদকেও রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে।

১৮ জনের দলে ৯ জনই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। পেসার হিসেবে রাখা হয়েছে – রুবেল, মোস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দীন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম)। এছাড়া সাকিব আল হাসানের সঙ্গে বাড়তি বাঁ-হাতি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ ওয়ানডে দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান ও তাইজুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।