সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৯৪৯, মৃত্যু ৩৭ | চ্যানেল খুলনা

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৯৪৯, মৃত্যু ৩৭

চ্যানেল খুলনা ডেস্কঃদেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২ হাজার ২৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৪৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২ হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৬ হাজার ৪০৬ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ২২ লাখ ৩০ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ৫৪ হাজার ৩০৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৭২ লাখ ৩৪ হাজার ৮৬৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৭৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে হাম, হাসপাতালে ভর্তি ৭৮ শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।