সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের | চ্যানেল খুলনা

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

‎রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে। ‎আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবাজারে সরকারি কর্মচারী হাসপাতাল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

‎কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

‎তিনি বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে এসআই রাকিবুলকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, রাকিবুলের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ ছিল। তবে কী কারণে নিখোঁজ ছিলেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

‎এর আগে গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাকে রাত্রিকালীন দায়িত্ব পালনের জন্য সাধারণ পোশাকে বের হন রাকিবুল। এরপর আর থানায় ফেরেননি। ওই দিন থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

‎এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং তাঁর সন্ধান চেয়ে দেশজুড়ে সমস্ত থানায় বার্তা পাঠানো হয়। দীর্ঘ ২৩ দিন নিখোঁজ থাকার পর অবশেষে আজ তাঁর সন্ধান মিলল।

‎এসআই রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।