সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ মে পর কার্ড, ব্লুবুক, ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকারবিহীন ইজিবাইক অবৈধ | চ্যানেল খুলনা

২২ মে পর কার্ড, ব্লুবুক, ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকারবিহীন ইজিবাইক অবৈধ

মহানগরীতে চলাচলের জন্য কেসিসি কর্তৃক অনুমোদিত যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের মালিক/চালকগণের অনুকূলে আরএফআইডি (রেডিও ফ্রিকুয়েন্সী আইডেন্টিফিকেশন) কার্ড সরবরাহ করা হচ্ছে। কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএফআইডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উলে­খ্য, আরএফআইডি কার্ডে বিদ্যমান কিউআর কোডের মাধ্যমে কেসিসি কর্তৃক অনুমোদিত বৈধ ইজিবাইক সহজে সনাক্ত করা সম্ভব হবে। এছাড়া নকল ব্লুবুক, নম্বর প্লেট ও স্টিকার ব্যবহার করে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ব্যর্থ হবে। ফলে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ হবে যা নগরীর যানজট হ্রাসে ইতিবাচক ভ‚মিকা রাখবে।

জানানো হয়েছে মঙ্গলবার থেকে আগামী (২২ মে) পর্যন্ত সকল কার্যদিবসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লাইসেন্স যানবাহন শাখা হতে আরএফআইডি কার্ড সংগ্রহ করা যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

কেসিসির সংশ্লিষ্ট দপ্তর আরও জানায় সড়কে চলাচলকালীন সরবরাহকৃত কার্ড ও ব্লুবুক সঙ্গে রাখা এবং ডিজিটাল নম্বরপ্লেট ও স্টিকার ইজিবাইকের নির্ধারিত স্থানে প্রদর্শনের জন্য ইজিবাইক মালিক/চালকদের প্রতি আহবান জানানো হয়েছে। এছাড়া নগরীতে চলাচলকারী ইজিবাইকের ছাউনি লাল ও বডি সবুজ রঙের হওয়ার পাশাপাশি ডান পাশ এসএস পাইপ দ্বারা বন্ধ রাখতে হবে।

আরও জানা গেছে ২২ মে’র পর থেকে আরএফআইডি কার্ড, ব্লুবুক, ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকারবিহীন সকল ইজিবাইক অবৈধ বলে বিবেচিত হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মোঃ আব্দুল মাজেদ মোল্লা, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (যানবাহন) মোঃ দেলওয়ার হোসেন ও লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।