সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৯ এপ্রিল ছিল তালার সাংবাদিক আব্দুল আলীমের প্রথম মৃত্যুবার্ষিকী | চ্যানেল খুলনা

১৯ এপ্রিল ছিল তালার সাংবাদিক আব্দুল আলীমের প্রথম মৃত্যুবার্ষিকী

তালা প্রতিনিধিঃ ১৯ এপ্রিল (রবিবার) ছিল তালার সিনিয়র সাংবাদিক সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলার তালা ব্যুরো প্রধান ও তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম (৬০) এর প্রথম মৃত্যুবার্ষিকী। করোনা পরিস্থিতির কারণে পারিবারিকভাবে কিংবা প্রেসক্লাবের পক্ষ থেকেও বেদনা বিধূর দিনটি উপলক্ষে কোন অনুষ্ঠান পালন করা হয়নি।
তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, প্রয়াত সাংবাদিক আব্দুল আলীম ছিলেন সৎ, নিষ্ঠাবান ও নির্ভিক একজন কলম সৈনিক। তার অকাল চলে যাওয়া বড়ই বেদনার। তবে করোনা পরিস্থিতির কারণে প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল আলীমের মত্যুবার্ষিকী পালন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ এপ্রিল (শুক্রবার) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার বারুইহাটি গ্রামের মৃত শামছু মোড়লের ছেলে সাংবাদিক আব্দুল আলীম। তিনি পিবিএম ভাইরাস জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।