সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরনকারীদের রুহের মাগফেরাত কামনায় কাউখালীতে খতেম কোরআন, দোয়া ও বিজয় র‌্যালী | চ্যানেল খুলনা

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরনকারীদের রুহের মাগফেরাত কামনায় কাউখালীতে খতেম কোরআন, দোয়া ও বিজয় র‌্যালী

কাউখালী প্রতিনিধি :: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরনকারীদের রুহের মাগফেরাত কামনায় পিরোজপুরের কাউখালী উপজেলার পারসাতুরিয়া রহমানিয়া ইসলামিয়া আশ্রাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে খতেম কোরআন, দোয়া, আলোচনা সভা ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত । আজ বুধবার বিকালে চৌরাস্তা আকন মার্কেটের সম্মুখে বীর মুক্তযোদ্ধা আলহাজ্ব কাজী আঃ আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন। এসময় উপজেলা জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মাস্টার মোঃ হারুন অর রশিদ সহ মাদ্রসার শিক্ষক, ছাত্র ও অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রহমানিয়া ইসলামিয়া আশ্রাফুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ রেজাউল করিম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।