সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন ৮ আগস্ট থেকে | চ্যানেল খুলনা

১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন ৮ আগস্ট থেকে

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর করা হচ্ছে। আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছর ও তার বেশি বয়সীদের টিকার নিবন্ধন শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে টিকার টিকা গ্রহণের বয়সসীমা ৩৫ থেকে কমিয়ে ২৫ করা হয়েছে।

টিকা গ্রহণের বয়সসীমা ১৮ করার বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে এ তথ্য জানিয়েছেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধনও শুরু হয়ে গেছে। টিকার সুরক্ষা প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে। এর পরের ধাপে টিকা গ্রহীতার সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ বিষয়ে বলেন, যাদের বয়স আগামী ৮ আগস্ট থেকে ১৮ বা তার চেয়ে বেশি হবে তারা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। ওই দিন থেকে ১৮ বছর বয়সীদের নিবন্ধন শুরু হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাদের আছে অনলাইনে তারা নিবন্ধন করতে পারবেন।

কিন্তু এনআইডি যাদের নেই তাদের ক্ষেত্রে কী হবে- এমন প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, কোনো নাগরিকের বয়স ১৮ বছর হলেই তিনি করোনার টিকা নেওয়ার জন্য উপযুক্ত হবেন। তবে এনআইডি যাদের নেই তারা সংশ্লিষ্ট তাদের স্থানীয় টিকাদান কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান, মেয়র বা উপজেলা পরিষদ তথা স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র লাগবে।

১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সীরা টিকা নেওয়ার পর তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

যারা বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেয় তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

ফকিরহাটে কৃষক দল নেসেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।