সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ আগষ্ট বোমা হামলার প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন | চ্যানেল খুলনা

১৭ আগষ্ট বোমা হামলার প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গি ও জেএমবি কর্তৃক একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে পিরোজপুরে মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ।
মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সহ-সভাপতি লুবনা আহমেদ, মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সুমন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শিকদার, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, মান্নান সাইফুল, প্রচার সম্পাদক শওকত খান ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।
বক্তব্যে বক্তারা ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জেএমবি কর্তৃক একযোগে যে সিরিজ বোমা হামলা ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে এই হামলার সাথে সংশ্লিষ্ট সকলের দ্রুত শাস্তির দাবি জানান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।