সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৫ দিন গভীর সাগরে ভাসছিলো ২০ জেলে | চ্যানেল খুলনা

১৫ দিন গভীর সাগরে ভাসছিলো ২০ জেলে

হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে চরম সংকটে পড়ে যায় দ্বীপ জেলা ভোলার ২০ জন জেলে। এ অবস্থায় তারা টানা ১৫ দিন সাগরেই ভাসতে থাকেন। একপর্যায়ে খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন তারা। গত ১১ ডিসেম্বর থেকে সাগরে হারিয়ে যাওয়া এসব জেলে ও তাদের ফিসিং ট্রলার “এফ বি আল্লার দান” ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। ১৫ দিন সাগরে ভেসে থাকা অবস্থায় গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ট্রলারসহ ২০ জেলেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারি (রবিবার) দুই দেশের সমঝোতার মাধ্যমে তাদের বাংলাদেশে নিয়ে আসে। পরে আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে এসব জেলেদের তাদের মহাজন আবুল কাশেমের কাছে ফিসিং ট্রলারসহ মোংলা কোস্টগার্ড হস্তান্তর করেন। ফিরে আসা জেলেদের সবার বাড়ী ভোলার চরফ্যাশান উপজেলায়।
হস্তান্তর করা জেলেরা হচ্ছেন-মোঃ নুরুল ইসলাম, মোঃ তাছিন, মোঃ নুরুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ সোহেল, মোঃ বেল্লাল, মোঃ আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মোঃ মিরাজ, মোঃ সালাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ সবুজ, মোঃ হারুন, মোঃ জামাল, মোঃ বসর, মোঃ মোস্তাফিজ, মোঃ সোলাইমান, মোঃ আবু জাহের, মোঃ রিপন ও মোঃ দেলোয়ার।
কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন সোমবার (১০ জানুয়ারি) এসব তথ্য জানান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, তাদের (কোস্টগার্ড) জাহাজ “স্বাধীন বাংলা” বাংলদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ “সরোজিনি নাইডু” থেকে বাংলাদেশের ওই ২০ জেলেকে গ্রহন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।