সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ দিনের শিশুকে বাঁওড়ে ফেলে হত্যার পর কিশোরী মায়ের আত্মহত্যার চেষ্টা | চ্যানেল খুলনা

১০ দিনের শিশুকে বাঁওড়ে ফেলে হত্যার পর কিশোরী মায়ের আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রিয়া মণ্ডল (১৭) নামে এক কিশোরী মা তাঁর ১০ দিনের শিশুকে বাঁওড়ে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে হত্যা করে তিন নিজেও বাঁওড়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাঁওড় এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিয়া মণ্ডল টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের তাপস মণ্ডলের স্ত্রী। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রিয়া মণ্ডলের শ্বশুরবাড়ির লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জাহিদুল জানান, গতকাল সন্ধ্যার পর শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন রিয়া। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে বর্ণি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তিনি বাঁওড়ে শিশুটিকে পানিতে ফেলে হত্যার পর নিজেও পানিতে ঝাঁপ দেন। তখন মাছ ধরতে যাওয়া কয়েক ব্যক্তি রিয়াকে পানির মধ্যে ঝাঁপাঝাঁপি করতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করে। পরে শিশুসন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করার কথা উদ্ধারকারীদের কাছে স্বীকার করেন রিয়া।

ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আরও জানান, খবর পুলিশ গিয়ে বাঁওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে। আর মা রিয়া মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। আর শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মা রিয়া মণ্ডল কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।