সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১০ কোটি টাকা লোপাটের অভিযোগে ঝিনাইদহ গণপূর্ত বিভাগে দুদকের অভিযান | চ্যানেল খুলনা

১০ কোটি টাকা লোপাটের অভিযোগে ঝিনাইদহ গণপূর্ত বিভাগে দুদকের অভিযান

চ্যানেল খুলনা ডেস্কঃ ভুয়া কাজপত্র ও বিল ভাউচারের মাধ্যমে ১০ কোটি টাকা লোপাটের ঘটনায় ঝিনাইদহ গণপূর্ত বিভাগে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (৭ অক্টোবর) সকালে যশোর দুর্নীতি দমন কমিশন সমন্বিত অঞ্চলের উপ-পরিচালক নাজমুস সাদাত এ অভিযান চালান।এসময় দুদক গণপূর্ত বিভাগের বিভিন্ন ফাইলপত্র অনুসন্ধান ও নতুন করে কাজ হওয়া সরকারি ভবনগুলো পরিদর্শন করেন। এরপর দুপুরে তারা যশোরে ফিরে যান। তবে অভিযানের বিষয়ে কিছু বলেনি দুদক দল।

ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাইখের বিরুদ্ধে ভুয়া কাজপত্র ও বিল ভাউচারের মাধ্যমে বিভাগের প্রায় ১০ কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে। এ ১০ কোটি টাকা লোপাটের অভিযোগের ভিত্তিতে দুদক গণপূর্ত বিভাগে এ অভিযান পরিচালনা করেন। এসময় তারা গণপূর্ত বিভাগের বিভিন্ন নির্মান কাজের সাথে সংশ্লিষ্ঠ প্রকৌশলী,হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীসহ ও কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।