সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে জেলার কাপাসিয়া থানাধীন পাপলা চামুরখি চেরাগ আলী মার্কেটের সামনে থেকে তাদের ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা বহনকারী একটি ট্রাকসহ জব্দ করা হয়।

বিকেলে গাজীপুরের পোড়াবাড়ি র‍্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ‍র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসাইন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার, দামকিড়া থানার, আব্দুল হালিমের ছেলে মো. হৃদয় আলী, একই জেলার বাক্কার আলীর ছেলে বাপ্পি ও হাসান আলীর ছেলে মো. সবুজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কাপাসিয়া থানাধীন কালীগঞ্জ-কাপাসিয়াগামী সড়কে চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব। এ সময় একটি টিন বহনকারী ট্রাক থেকে ১২ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাপাসিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

আনোয়ারায় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের এক মাস পর আসামি গ্রেপ্তার

হত্যার দুই বছর পর মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।