সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৩ | চ্যানেল খুলনা

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে প্রাথমিক অবস্থায় আহত-নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলস্থল থেকে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামেক হাসপাতালে যাচ্ছিল। পথে রাজাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।

ওসি আরও বলেন, ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরে ট্রাকটি চালক নিয়ে পালিয়ে গেছে। ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।