সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
হাবিবুর রহমান মালেককে নৌকা মার্কা মনোনীত করায় কাউখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ | চ্যানেল খুলনা

হাবিবুর রহমান মালেককে নৌকা মার্কা মনোনীত করায় কাউখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

কাউখালী প্রতিনিধি: পিরোজপুর পৌরসভা নির্বাচনে হাবিবুর রহমান মালেককে নৌকা মার্কা মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সম্মুখ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সহ সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, পিরোজপুর জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউখালী উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি আঃ ছালাম খান, আওয়ামীলীগ নেতা শেখ নিয়াজ আহম্মেদ, কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ তালুকদার, সাবেক ছাত্রলীগের সহ সভাপতি ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।