সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ | চ্যানেল খুলনা

হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ

বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়শা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মোংলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল সম্প্রতি রাসুল (সাঃ) ও তার সহধর্মিণী আয়শা (রাঃ) কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের শেখ আঃ হাই সড়কে এ কর্মসূচী পালন করেন উপজেলা ইমাম পরিষদ। জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের আসা বিক্ষোভ মিছিল শেখ আঃ হাই সড়কের সমাবেশস্থলে এসে মিলিত হয়। এরপর সেখানে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা রুহুল আমিন, সভাপতি মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আঃ রহমান, সহ-সভাপতি মাওলানা তৈয়বুর রহমান ও মাওলানা মনিরুল ইসলাম।

সমাবেশে ৪ দফা দাবীর বাস্তবায়ন জানিয়ে ইমাম পরিষদের বক্তারা বলেন, ভারতের নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো, রাষ্ট্রীয়ভাবে ভারতের পণ্য বর্জনের ঘোষণা দেয়া, ভারতের ওই দুইজনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। এ দাবী পূরণ না হলে পরবর্তীতে ইমাম পরিষদ এ ইস্যুতে নতুন কর্মসূচী দিতে বাধ্য হবেন। রাসুল (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।