সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
হজ নিয়ে মিথ্যা আশ্বাসের ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রীর সতর্কতা | চ্যানেল খুলনা

হজ নিয়ে মিথ্যা আশ্বাসের ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রীর সতর্কতা

মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে হজ করার সকল প্রক্রিয়া এখনো বন্ধ থাকা সত্ত্বেও, হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে এবং নানাভাবে অর্থ দাবি করছে।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এক ভিডিওবার্তায় জানিয়েছেন, আসন্ন হজ মৌসুমে হজে যেতে বাংলাদেশকে এখনো সৌদি সরকার কোনো সিদ্ধান্ত জানায়নি।

এদের ব্যাপারে সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমসহ সবাইকে দ্রুত সময়ের মধ্যে জানানো হবে।
ধর্ম প্রতিমন্ত্রী ভিডিওবার্তায় আরও বলেন, বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও এসময়ে হজযাত্রীরা হজে যেতে পারেননি। আসন্ন হজ মৌসুমে হজে যেতে অনেকেই আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। একারণে একটি প্রতারক চক্র হজ গমনেচ্ছু ব্যক্তিদের সৌদি আরবে হজ করার নিশ্চয়তা দিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
করোনায় বাংলাদেশ থেকে হজ করার সকল প্রক্রিয়া বন্ধ রয়েছে। ধর্ম মন্ত্রণালযের পক্ষ থেকে প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।