সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা প্রতীকে ভোট দিন : রশীদুজ্জামান | চ্যানেল খুলনা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা প্রতীকে ভোট দিন : রশীদুজ্জামান

খুলনা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সমগ্র দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ উন্নত জীবন যাপন করে।

তিনি বলেন সরকারের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষা, বিদ্যুৎ সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দুস্থ, অসহায় সকল মানুষকে সামাজিক বেস্টুনীর আওতায় আনা হয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বিশ^দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি শনিবার বিকালে নির্বাচনী এলাকা পাইকগাছার চাঁদখালী বাজারে চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের জনসভায় এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুনছুর আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা।

বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রাজ্জাক মলঙ্গী, রুহুল আমিন বিশ^াস, আব্দুল মজিদ গোলদার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি হাজী সাইফুল্লাহ খান, সাধারণ সম্পাদক আহম্মেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, আওয়ামী লীগনেতা বিজন বিহারী সরকার, জিএম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, বিভূতি ভূষণ সানা, গোলাম রব্বানী, প্রাক্তন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সুকুমার বিশ^াস, শফিকুল ইসলাম, বারিক গাজী, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।