সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
“স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে মোংলা বন্দরে বর্ণ্যাঢ্য র‌্যালি” | চ্যানেল খুলনা

“স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে মোংলা বন্দরে বর্ণ্যাঢ্য র‌্যালি”

বহুল কাঙ্খিত পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছসিত মোংলা বন্দর। একটি পদ্মা সেতু আর একটি বন্দর এবং সরাসরি ২১ টি জেলার অর্থনৈতিক উন্নয়ন। তার মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক ভাবে ইতিবাচক প্রভাব পড়বে মোংলা বন্দরে।
স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় মোংলা বন্দর কর্তৃপক্ষ ২৬ জুন, ২০২২ তারিখে একটি আনন্দ র‌্যালির আয়োজন করে। র‌্যালিটিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। র‌্যালিটি মোংলা বন্দরের প্রধান ফটক হতে শুরু করে বন্দরের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে স্বাধিনতা চত্বরের কাছে এসে শেষ হয়।
র‌্যালি শেষে মোংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লাভবান হলো তা হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, খুব দ্রুতই কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। এজন্য বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।” এসময় আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের মোঃ ইমতিয়াজ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), মোঃ শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন , বিভিন্ন বিভাগীয় প্রধানগন ও বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।