সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সেন্টমার্টিনে সহস্রাধিক পর্যটক আটকা | চ্যানেল খুলনা

সেন্টমার্টিনে সহস্রাধিক পর্যটক আটকা

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজার জেলাজুড়ে। জেলার সর্বত্র আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। জাওয়াদের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করায় সেন্টমার্টিনে সহস্রাধিক পর্যটক আটকা পড়েছেন।
শনিবার (৪ ডিসেম্বর) বৈরী আবহাওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেখানে আটকা পড়েন তারা। শুক্রবার ও তার আগে এসব পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন।

বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে জাওয়াদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে ধেয়ে আসায় আবহাওয়া অধিদফতর শনিবার বিকেলেই ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছিল। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল হতে শুরু করায় জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, আবহাওয়া খারাপ এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় সেন্টমার্টিন রুটে জাহাজ পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার (৫ ডিসেম্বর) থেকে সোমবার (৬ ডিসেম্বর) পর্যন্ত জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ ছাড়বে না। আবহাওয়া পরিস্থিতি যতদিন ভালো না হচ্ছে ততদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
টেকনাফ সেন্টমার্টিনের চেয়ারম্যান নুর আহমদ বলেন, শনিবার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় জাহাজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ সেন্টমার্টিন আসবে না।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।