সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সেই ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা | চ্যানেল খুলনা

সেই ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

২০১৯ সালের ১৫ মার্চের কথা নিশ্চয়ই ভুলবেন না টাইগাররা। সেদিন ক্রাইস্টচার্চে অল্পের জন্য নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যান মাশরাফিরা। করোনার পর প্রথম বিদেশ সফরে সে ক্রাইস্টচার্চেই পা রাখলেন টাইগাররা।

স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটের ক্রাইস্টচার্চে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সবাইকে নিয়ে যাওয়া হবে লিংকন ইউনিভার্সিটির হাই-পারফরম্যান্স সেন্টারে। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে প্রথম সাত দিন একে অপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন ক্রিকেটাররা।

রুমের দরজায় খাবার দিয়ে আসা হবে এবং নিজের রুম ও টয়লেট নিজেকেই পরিষ্কার করতে হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে পরবর্তী সাত দিন একে অপরের সাথে দেখা করতে পারবেন ডোমিঙ্গো শিষ্যরা। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটনে হবে ৫ দিনের অনুশীলন । ২০ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয়ও ওয়ানডে মাঠে গড়াবে ২৩ ও ৩৬ তারিখ। আর তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।