সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন রোনালদোর মা | চ্যানেল খুলনা

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন রোনালদোর মা

চ্যানেল খুলনা ডেস্কঃ চলতি মাসের শুরুতে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোনালদোর মা দলোরেস আভেইরো। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিনি। শনিবার (২৮ মার্চ) ফিরেছেন বাসায়।

মায়ের সুস্থতায় খুব স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
জুভেন্টাস শিবিরে হঠাৎ খবর পান স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মা। অসুস্থ মাকে দেখতে ইতালি থেকে জন্মভূমি উড়ে এসেছিলেন রোনালদো। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর ফেরা হয়নি তার। আছেন পর্তুগালের মাদেইরাতে নিজ বাড়িতেই।

মা সুস্থ হয়ে ওঠায় আনন্দের শেষ নেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈশ্বরের প্রতি।

বাড়িতে মা ও দুই বোনের ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন রোনালদো।

তাতে ৩৫ বছর বয়সী এই ফুটবলার লিখেছেন, আমার মা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছেন। খুব কৃতজ্ঞ বোধ করছি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।