সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের আলমগীর শেখের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ হালদার বলেন, স্থানীয় বাসিন্দা সুধারানী মজুমদার বাগানের মধ্যে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা পুলিশকে বিষয়টি অবহিত করি।পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বাগানের ভেতরে উইপোকার মাটির উপর শিক্ষক শহিদুল হাওলাদারের মরদেহ পড়েছিল। তার গলা ও বুকের উপর ভাঙা সুপারি গাছ ছিল। তার পাশেই সুপারি গাছে ওঠার জন্য শর্তা বা বেড়ি (কাপড় বা দড়ির তৈরি এক ধরনের রশি-যা গাছে ওঠার জন্য ব্যবহৃত হয়) ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তিনি সুপারি পাড়তে উঠেছিলেন। সেখান থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ইউপি সদস্য আরও বলেন, সুপারি বাগানটি তার নয়। পার্শ্ববর্তী এক ব্যক্তি ওই বাগান লিজ নিয়েছেন। কিন্তু কেন তিনি ওই বাগানে সুপারি পাড়তে গেলেন এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করছি রাতে সুপারি পাড়তে উঠে গাছ ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।