সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুপারি বাগানে পাওয়া মোরেলগঞ্জের সেই শিশুটিকে পাঠানো হলো খুলনা বেবি হোমে | চ্যানেল খুলনা

সুপারি বাগানে পাওয়া মোরেলগঞ্জের সেই শিশুটিকে পাঠানো হলো খুলনা বেবি হোমে

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগানে পাওয়া সদ্যভূমিষ্ট শিশু সন্তানটিকে খুলনা ছোট মনি নিবাসে (বেবি হোম) পাঠানো হয়েছে। টানা ১২দিন হাসপাতালে এক প্রসূতি মায়ের কোলে লালন পালনের পরে আজ বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে শিশুটিকে বেবি হোমে পাঠানো হয়। উপজেলা শিশু কল্যান বোর্ড শিশুটিকে বেবি হোমে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, এ পর্যন্ত শিশুটির মা-বাবার কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গন্য করে খুলনা বেবি হোমে পাঠানো হয়েছে। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য শতাধিক আবেদন পড়েছে বিভিন্ন দপ্তরে। আগামি ৩০ নভেম্বরের পরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ শিশুটির অভিভাবক নির্ধারণ করে তার জিম্মায় দিবেন বলেও এ কর্মকর্তা জানান।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বসতঘর সংলগ্ন সুপারি বাগানে সদ্যজাত এ শিশুটির কান্না শুনতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।