সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক | চ্যানেল খুলনা

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি :: সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ ভারতীয় কীটনাশক, নিষিদ্ধ ভেশালজাল সহ মাছ উদ্ধার করা হয়। জানা গেছে সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ গেওয়াখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে গত শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে সোনামুখী নদীর ডাকাতিরখাল এলাকা থেকে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময়, অবৈধ কীটনাশক, নিষিদ্ধ জাল, চিংড়ি মাছ সহ ২ জেলেকে আটক করে। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের জেনারুল গাজী ও আমিরুল ইসলাম। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।