সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার | চ্যানেল খুলনা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে পর্যটক অপহরণকারী দস্যু চক্রের প্রধান মাসুম মৃধা (২৩) ও তাঁর সহযোগী মো. ইফাজ ফকিরকে (২৫) আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তিনটি দেশীয় ওয়ান শুটার পাইপগান, আট রাউন্ড তাজা গুলি, একটি চায়নিজ কুড়াল, দুটি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিলের পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ছাড়া জিম্মি পর্যটকদের পাঁচটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মোংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আবরার হাসান বলেন, ২ জানুয়ারি (শুক্রবার) সুন্দরবনের ঢাংমারী এলাকা ভ্রমণকালে ঢাকা থেকে আসা দুজন পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু মাসুম বাহিনী। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করলে তারা যৌথ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিন্যান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযানের পর জিম্মি করা পর্যটক ও রিসোর্টমালিককে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিরা হলেন—পর্যটক মো. সোহেল, জাহিদুল ইসলাম এবং গোলকানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড়। আটক দস্যু ও উদ্ধার করা অস্ত্রশস্ত্র পরবর্তী আইনি ব্যবস্থার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক অন্যরা হলেন মাসুম মৃধার সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), আলম মাতব্বর (৩৮), মো. ইফাজ ফকির (২৫), মোছা মৃধা (৫৫), মো. মহারাজ হাওলাদার (২৫), মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ এজেন্ট অয়ন কুণ্ডু (৩০)। তাঁদের সবার বাড়ি খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

রিসোর্টমালিক শ্রীপতি বাছাড় জানান, দস্যুরা অস্ত্রের মুখে তাঁদের বনের ভেতরে নিয়ে গিয়ে নির্যাতন করে এবং টাকার জন্য চাপ সৃষ্টি করে। পর্যটক মো. সোহেল জানান, দস্যুরা তাঁদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং শারীরিক নির্যাতন চালায়।

লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, কোস্ট গার্ড গত এক বছরে সুন্দরবনে ডাকাত ও জলদস্যুবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮টি আগ্নেয়াস্ত্র, দুটি হাতবোমা, ৭৪টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম, ৪৪৮ রাউন্ড কার্তুজ এবং জিম্মি থাকা ৫২ জন নারী ও পুরুষকে উদ্ধার করে। এসব অভিযানে ৪৯ জন সক্রিয় ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

ফকিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সব পুড়ে ছাই

ফকিরহাটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফুলেল শুভেচ্ছায় সিক্ত

খুলনা-বাগেরহাট আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসবে আলেচনায় চিতলমারীর রুনা গাজী

ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির

ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।