সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে জীবিকা নির্বাহের জন্য নারীদের মাঝে বিএলসি প্রদান | চ্যানেল খুলনা

সুন্দরবনে জীবিকা নির্বাহের জন্য নারীদের মাঝে বিএলসি প্রদান

পশ্চিম সুন্দরবনে বাঘ বিধবা পরিবারে নারীদের মাছ ও কাঁকড়া আহরই করে জীবিকা নির্বাহের জন্য বন বিভাগের উদ্যোগে বিএলসি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার দুপুরে কোবাদক ফরেষ্ট ষ্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডঃ আবু নাসের মোঃ মহসিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার, কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সহকারী বন সংরক্ষক এম,এ হাসান, মোঃ আবু সালেহ, এজেএম হাসান্জ্জুামান, কোবাদক ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, আইসিডি সভাপতি আশিকুজ্জামান, বাঘ বিধবা নারী মনিরা খাতুন।
প্রধান অতিথি পরিব্শে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, সরকার সুন্দরবনের জেলে বাওয়ালীদের বিকল্প কর্মসংস্থান বাড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে।
বাঘ বিধবা পরিবারে নারীদের কর্মসংস্থানের জন্য নুতন করে বিএলসি প্রদান শুরু করা হয়েছে। এতে করে বাধ বিধবারা মাছ ও কাঁকড়া আহরন করে সংসার পরিচালনা করতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, সিপিজি সদস্য, ভিটিআরটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।