সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে আগুন, পুড়ে গেছে ৩ শতক বনভূমি | চ্যানেল খুলনা

সুন্দরবনে আগুন, পুড়ে গেছে ৩ শতক বনভূমি

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি)দুপুরে এই আগুন লাগে।প্রায় সাড়ে চার ঘন্টা পরে বিকেলে ৫টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতক্ষনে আগুনে প্রায় ৩ শতাংশ বন ভূমি পুড়ে গেছে বলে দাবি করেছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিপিজে সদস্য সোলায়মান হোসেন বনের মধ্যে ধোয়ার কুন্ডলী দেখে আমাকে ফোন করেন। পরে আমি সিপিজি সদস্য, স্থানীয় লোক ও বনরক্ষীদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।তবে এতক্ষনে ধানসাগর স্টেশনের টহল ফাড়ির এক কিলেমিটার ভিতরে প্রায় তিন শতাংশ বনভূমি পুড়ে গেছে। তবে বড় ধরণের কোন গাছ পুড়েনি।
আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেণ, প্রাথমিকভাবে ধারণা করছি বিড়ি সিগারেটের অব্যবহৃত অংশ থেকে আগুন লাগতে পারে। আগুন লাগার কিছু আগে অল্প বয়সী কয়েকটি ছেলে বনের মধ্য থেকে বের হয়েছে এমন তথ্য পেয়েছি স্থানীয়দের কাছ থেকে।বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ বলেন, বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুন নিয়ন্ত্রণে আসলে সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি।বনের গাছের পাতা পড়ে মাটি প্রায় দেতড় দুই ফুট উচু পাতার স্তর তৈরি হয়েছে।যার ফলে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে।ঝুটের কারখানায় আগুন লাগলে যেমন পরিস্থিতি সৃষ্টি হয় তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ষ্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ আরও বলেন, দুপুরের দিকে কিছু উশৃঙ্খল ছেলে মেয়ে বনের মধ্যে প্রবেশ করেছিল। ধারণা করছি তাদের কাছ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পূর্ব সূন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও)মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, আগুন সম্পূর্ণ নিভে গেছে। এখন আর কোন সমস্যা নেই। তবে ওই এলাকায় বনরক্ষিদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।