সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনের ডিমের চর থেকে দুই হরিণ শিকারী আটক | চ্যানেল খুলনা

সুন্দরবনের ডিমের চর থেকে দুই হরিণ শিকারী আটক

সুন্দরবনের ডিমের এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদসহ দুই চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ। বুধবার (২৭ আগস্ট) সকালে বনের গহীন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বনের বিভিন্ন জায়গায় তল্লাশী করে বিপুল পরিমাণ হরিণ ধরার লায়লনের ফাঁদ উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা স্মার্ট টিমের সহায়তায় অভিযান চালায়। বুধবার (২৭ আগস্ট) সকালে বনের কচিখালী ডিমের চর সংলগ্ন এলাকা বনে টহলের সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অপেক্ষায় থাকা দুই ব্যক্তিকে বসে থাকতে দেখেন বনরক্ষীরা। এসময় বনরক্ষীদের উপস্থিতি দেখতে পেয়ে ওই দুই চোরা শিকারী বনের মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুই চোরা শিকারীকে আটক করে।

আটক শিকারিরা হলেন, রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। এদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান।

পূর্ব সুন্দরবন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কচিখালি ডিমেরচরে হরিণ শিকারের সময় আটক দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।