সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনসহ বনাঞ্চলের বন্যপ্রানী রক্ষা করে প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসুন | চ্যানেল খুলনা

সুন্দরবনসহ বনাঞ্চলের বন্যপ্রানী রক্ষা করে প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসুন

এম.পলাশ শরীফ :: সুন্দরবনসহ সকল বনাঞ্চলের বন্যপ্রাণী রক্ষা করে প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসুন। বন্যপ্রাণী হত্যা অপরাধ বিষয়ে মনযোগী হওয়ার এখনই সময়। পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূলকে বাঁচাতে হবে। বন্যপ্রাণীর ভবিষ্যত আমাদের হাতে। সুন্দরবনের বাঘ-হরিণ-ডলফিনসহ সকল বন্যপ্রাণী হত্যা অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ৩ মার্চ বৃহস্পতিবার সকালে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, ব্রেভ ইয়ুথ গ্রুপ এবং ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে সুন্দরবনের ঢাংমারিতে বন্যপ্রাণী রক্ষার দাবীতে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় ”বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি” প্রতিপাদ্যে বিশ্ব বন্যপ্রাণী দিবসের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাটে জেলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। মানববন্ধনে বক্তৃতা করেন বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ই¯্রাফিল বয়াতি, বাপা নেতা শেখ রাসেল, নদীকর্মী হাছিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের ষ্টিফেন হালদার, শেখর রায়, বাপা নেত্রী মীরা বিশ্বাস, ব্রেভ ইয়ুথ গ্রুপের ফাতেমা জান্নাত, তরুন মন্ডল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের বন্যপ্রাণী ও উদ্ভিদকূল রক্ষা করতে না পারলে উপকূলের অস্তিত্ব রক্ষায় সংকট সৃষ্টি হবে। বাঘ-হরিণসহ সকল বন্যপ্রাণী বাঁচাতে হলে তাদের আবাসস্থল বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকেও রক্ষা করতে হবে। বক্তারা সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ নিধন বন্ধ, সুন্দরবনের প্রাণ পশুর নদীর দখল ও দূষণ রোধ, বাঘ-হরিণসহ সকল বন্যপ্রাণী হত্যা বন্ধসহ মহাপ্রাণ সুন্দরবনের পাশে সকল প্রকার বনবিনাশী প্রকল্প বাতিলের দাবী জানান। মানববন্ধনে সুন্দরবনের উপর নির্ভরশীল শতাধিক জেলে-বাওয়ালী-মাওয়ালী ও বনজীবিরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।