সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সুদ পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন | চ্যানেল খুলনা

সুদ পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাকে বেঁধে রাখা হয়। এ ঘটনার একটি ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় অভিযুক্ত বোরহান উদ্দিন উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুর বাড়িতেই দীর্ঘদিন ধরে বাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের কারবার করে আসছে। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে দুই বছর আগে ৭০ হাজার টাকা ঋণ নেয়। বোরহান ৭০ হাজারের পরিবর্তে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে পরিশোধের জন্য চাপ দেয়। সময়মতো ওই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে সোমবার জোরপূর্বক ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করে।

ঘটনাটি অনেকেই মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সমালোচনার ঝড় উঠে। অনেকেই দোষীদের শাস্তির দাবি জানান।

অভিযুক্ত বোরহান উদ্দিনের মুঠোফোন নম্বরে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল দিলেও তিনি আর কল রিসিভ করেননি।

ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, আমরা টাকা দিতে সময় চেয়েছিলাম। কিন্তু তা না শুনে বোরহান আমার বৃদ্ধ বাবাকে বেঁধে নির্যাতন করেছে। তাকে চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।