সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সিরিজ সেরা সাকিব, ম্যাচ সেরা মুশফিক | চ্যানেল খুলনা

সিরিজ সেরা সাকিব, ম্যাচ সেরা মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ জয়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টাইগাররা।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪*), মুশফিকুর রহিম (৬৪), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসানের (৫১) ফিফটিতে ভর করে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমানের গতি আর মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৪৪.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয় উইন্ডিজ।

ক্যারিবীয় দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন রোভম্যান পাওয়েল। বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন নেন ৩ উইকেট, দুটি করে উইকেট ভাগাভাগি করেন মোস্তাফিজ ও মিরাজ।

এ দিন ব্যাটিংয়ে ৫৫ বলে চারটি বাউন্ডারি ও দুই ছক্কায় ৬৪ রান করার পাশাপাশি গুরুত্বপূর্ণ পাঁচটি ক্যাচে নিয়ে ম্যাচ সেরা হন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সিরিজের তৃতীয় সর্বোচ্চ ১১৩ রানের পাশাপাশি বল হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতেন সাকিব আল হাসান।

সিরিজে সর্বোচ্চ ১৫৮ রান সংগ্রহ করেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম। বল হাতে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।