সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সিরাজগঞ্জে নৌকাডুবি: আরও ২ লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

সিরাজগঞ্জে নৌকাডুবি: আরও ২ লাশ উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃসিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে) সকালে উপজেলার পৃথক এলাকা থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানা যায়নি। এ নিয়ে পাঁচজনের লাশ উদ্ধার হলো। এখনও অন্তত ১২ যাত্রী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের দিকে চৌহালী উপজেলার স্থলচর এলাকায় নৌকাডুবি হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো হওয়ায় সেটি ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাশ উদ্ধার করে। এখনও ১২ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। তাদের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। যাত্রীদের অধিকাংশই ধানকাটার শ্রমিক।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।